টাঙ্গাইলের ধনবাড়িতে ট্রাক কভার্ড ভ্যান চাপায় এক শিক্ষার্থী নিহত হয়েছে।
২৮ জুন রবিবার সকাল সাড়ে ৬ টার দিকে টাঙ্গাইল- জামালপুর মহাসড়কের নিজবর্নি খাদ্য গুদামের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম সাদিয়া জান্নাত (১৭)। সে ধনবাড়ির নিজবর্ণি গ্রামের সাইদ বকলের মেয়ে।
পুলিশ জানায়, আজ রবিবার সকাল সাড়ে ৬ টার দিকে সময় ধনবাড়ী পৌর শহরের নিজবর্নি এলাকার পুরাতন থানার সামনে টাঙ্গাইল জামালপুর আঞ্চলিক মহাসড়কের উপর রাস্তা পারাপারের সময় জামালপুর হতে ছেড়ে আসা ঢাকাগামী পিকাপ যাহার গাড়ি নম্বর- ঢাকা মেট্রো-ন ২০-১৫৪৬ গাড়িটি সাদিয়া জান্নাত (১৭) স্বজোরে ধাক্কা দিলে পিকাপের নিচে চাপা পরড়ে ঘটনাস্থলেই মারা যায়।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে উ়ল্টে যাওয়া ভ্যান থেকে মালামাল নামিয়ে নিহত ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে।
ধনবাড়ি থানার ওসি নুরুস সালাম সিদ্দিকী জানান, পিকআপটি থানায় আনা হয়েছে। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়াধীন আছে।