দুটি হত্যা মামলা ও একটি হত্যাচেষ্টার মামলায় জামিন পেয়েছেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় শিল্পী মমতাজ বেগম।
সোমবার (২৯ জুন) বিচারপতি কে এম জাহিদ সরওয়ার কাজল ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে এই জামিন আদেশ প্রদান করেন।
আদালতে মমতাজের জামিন আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মোতাহার হোসেন সাজু, সারা হোসেন এবং আইনজীবী খায়রুন্নেসা। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন সৈয়দা সাজিয়া শারমিন। শুনানি শেষে হাইকোর্ট মমতাজের করা জামিন আবেদন রুল যথাযথ ঘোষণা করে তাকে জামিন দেন।
দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এই মামলাগুলোতে মমতাজ বেগমের আইনি লড়াইয়ের অংশ হিসেবে এই জামিন আদেশ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তার আইনজীবীরা।