জুলাই আন্দোলন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্য ও অপপ্রচারের অভিযোগে সাংবাদিক আনিস আলমগীর, উপস্থাপিকা সোমা ইসলাম ও মডেল-আইনজীবী জান্নাতুল ফেরদৌস পিয়া সহ ছয়জনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
শনিবার (৪ জুলাই) রাতে ‘রাষ্ট্রসংলাপ ফোরাম’ নামের একটি সংগঠনের সদস্য মিল্লাত হোসেন এই জিডি দায়ের করেন।
জিডিতে নাম উল্লেখ করা ছয়জন হলেন: ১. সাংবাদিক আনিস আলমগীর ২. উপস্থাপিকা সোমা ইসলাম ৩. মডেল ও আইনজীবী জান্নাতুল ফেরদৌস পিয়া ৪. সাবেক ছাত্রলীগ নেতা ও কলামিস্ট মোমিন মেহেদী ৫. মডেল মারিয়া কিসপট্টা ৬. মডেল ও অভিনেত্রী তুষ্টি
জিডিতে অভিযোগ করা হয়, অভিযুক্তরা জুলাই আন্দোলনকে ব্যাহত করতে এবং জনমনে বিভ্রান্তি ছড়াতে বিভিন্ন মাধ্যমে অপপ্রচার চালিয়েছেন। বিশেষ করে:
কারামুক্ত হওয়ার পর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের সঙ্গে মিলে আন্দোলনের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ। সোমা ইসলাম: বিভিন্ন টকশোতে আন্দোলনকে তুচ্ছতাচ্ছিল্য এবং নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টার অভিযোগ। জান্নাতুল ফেরদৌস পিয়া: সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সুমনের সহযোগী হিসেবে আন্দোলনকারী ও আহতদের কটাক্ষ করার অভিযোগ। মোমিন মেহেদী: ঢাকা প্রেস ক্লাবের সামনে জুলাই আন্দোলনের স্মৃতিস্তম্ভে জুতা নিক্ষেপ এবং শহীদ আবু সাঈদকে নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগ। মারিয়া কিসপট্টা: আন্দোলনকে ‘সন্ত্রাসী আন্দোলন’ হিসেবে প্রচারের অভিযোগ। তুষ্টি: সামাজিক যোগাযোগমাধ্যমে আন্দোলনকে ‘প্রতারণার মাস’ আখ্যা দিয়ে অপপ্রচারের অভিযোগ।
শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম জিডির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযোগটি জিডি হিসেবে গ্রহণ করা হয়েছে এবং এসআই আশরাফ আলীকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। যেহেতু বিষয়টি সাইবার সংক্রান্ত, তাই তদন্তের স্বার্থে এটি সাইবার ইউনিটে স্থানান্তর করার প্রক্রিয়া চলছে।