ঢাকা, রাজশাহী ও খুলনা রেঞ্জে নতুন ডিআইজি (উপ-পুলিশ মহাপরিদর্শক) নিয়োগ দিয়েছে সরকার। 

রোববার (৫ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই রদবদলের তথ্য জানানো হয়। মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়েছে, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এসবির ডিআইজি মো. ইকবাল হোসেনকে ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

বরিশালের পুলিশ কমিশনার মো. আশিক সাইদকে রাজশাহী রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।

বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানকে খুলনা রেঞ্জের ডিআইজি করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখিত তিনজন ছাড়াও আরও তিন ডিআইজিকে বিভিন্ন পদে বদলি করা হয়েছে। প্রশাসনিক কাজের অংশ হিসেবে এই রদবদল আনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।