বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হচ্ছে। শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় গুলশানে দলের চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এই গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

দলীয় সূত্রে জানা গেছে, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন, দলের জাতীয় সম্মেলন এবং সাংগঠনিক কর্মকাণ্ডে গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে এই বৈঠকের আয়োজন করা হয়েছে।

গুরুত্বপূর্ণ এই বৈঠকে সভাপতিত্ব করছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

সভায় সশরীরে ও ভার্চুয়ালি উপস্থিত আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান এবং ইকবাল হাসান মাহমুদ টুকু।