রংপুর নগরীর একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে দুই তরুণ ও দুই তরুণীকে আটক করেছে পুলিশ। সোমবার (১৩ জুলাই) সন্ধ্যায় নগরীর জাহাজ কোম্পানি মোড় সংলগ্ন ‘সিটি ভিউ’ হোটেলে এই অভিযান চালানো হয়।
রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই হোটেলে অভিযান পরিচালনা করে। আটকদের ডিবি কার্যালয়ে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পুলিশ কর্মকর্তা সনাতন চক্রবর্তী আরও জানান, আটকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও হোটেলটির পরিবেশ নিয়ে বিস্তারিত তদন্ত চলছে। জিজ্ঞাসাবাদ শেষে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।