টাঙ্গাইলের মধুপুরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে রাজনৈতিক দলের প্রতিনিধি, সুশীল সমাজ ও সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টায় উপজেলা কনফারেন্স রুমে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত হয়ে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, পৌর বিএনপির ইউসুফ জি প্রিন্স, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদার, জামায়াতের মোস্তাজ আলী এবং সাংবাদিক হাবিবুর রহমান প্রমুখ।

সভায় বক্তারা মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত একটি আধুনিক উপজেলা বিনির্মাণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম মধুপুরকে একটি সুন্দর ও উন্নত উপজেলা হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।