টাঙ্গাইলের ধনবাড়িতে পাইস্কা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনে ছাদ বাগান ও ছাত্রীদের জন্য কমন রুমের উদ্বোধন করেছে জেলা প্রশাসক শরীফা হক।
আজ সেমবার দুপুরে ধনবাড়ি উপজেলা পরিদর্শনে গিয়ে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে উদ্বোধন করেন।
এ সময় ধনবাড়ি উপজেলা নির্বাহী অফিসার নূর জাহান আক্তার সাথী, সহকারী কমিশনার ভূমি দিল আফরোজ, ওসি নূরুস সালাম সিদ্দিক, পাইস্কা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন বাবুল প্রমুখ।
বিদ্যালয়ে পৌঁছালে শিক্ষার্থী ও স্কাউটসদল টাঙ্গাইলের জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানায়। পরে উদ্বোধন শেষে তিনি ছাদ বাগান ও কমন রুম ঘুরে দেখেন।
এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ সরকারি কর্মকর্তা কর্মচারিরা উপস্থিত ছিলেন।