ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ইস্ট ওয়েস্ট মেডিকেলের ব্যবস্থাপনা পরিচালক উলফাত জাহান মুন এবং ঢাকা রিজেন্সির ফাইন্যান্স ডিরেক্টর ও এমডি (চলতি দায়িত্ব) মিজানুর রহমান সিদ্দিকী।
এই চুক্তির ফলে ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা ঢাকা রিজেন্সির রুম বুকিং, রেস্টুরেন্ট, সোশ্যাল ইভেন্ট এবং হেলথ ও ওয়েলনেস সেবাসমূহে বিশেষ ছাড় ও সুবিধা উপভোগ করতে পারবেন।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!