লিখিত কিংবা মৌখিক—কোনো পরীক্ষাতেই নিজে অংশ নেননি মো. রিপন হোসেন। অন্যকে প্রক্সি পরীক্ষার্থী হিসেবে নিয়োগ দিয়ে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পিএসসি সচিবালয়ে চাকরিতে যোগ দিতে এসে ধরা পড়েন তিনি।
প্রবেশপত্রের ছবির সঙ্গে মৌখিক পরীক্ষার দিনের সিসিটিভি ফুটেজ যাচাই করে সন্দেহ হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করেন পিএসসির উপপরিচালক শোভন সমাদ্দার ও উপসচিব ওয়াসিমুল বারী। একপর্যায়ে তিনি প্রক্সি পরীক্ষার্থী ব্যবহারের বিষয়টি স্বীকার করেন।
মানিকগঞ্জের সাটুরিয়ার বাহা গ্রামের নূরুল ইসলাম ও হামিদা বেগম দম্পতির ছেলে রিপন পিএসসি সচিবালয়ের অধীন অফিস সহায়ক পদে (রোল নম্বর: ২১০১১৮৭) নিয়োগের প্রার্থী ছিলেন। ঘটনার পর পিএসসি কর্তৃপক্ষ তাকে রাজধানীর শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করে এবং তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করে।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!