ঠান্ডা-কাশিজনিত জটিলতা নিয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি হয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
গত পাঁচ দিন ধরে তিনি ঠান্ডা-কাশিতে ভুগছিলেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসকদের পরামর্শে সিসিইউতে ভর্তি করা হয়।
মন্ত্রীর এপিএস আব্দুল্লাহ আল কায়েস তার হাসপাতালে ভর্তির বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!