বিশ্বকাপের চলতি আসরে এক অনন্য এবং ঐতিহাসিক মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন আর্জেন্টিনার ফুটবল জাদুকর লিওনেল মেসি। আর মাত্র কয়েকটি ম্যাচ খেললেই আলবিসেলেস্তেদের জার্সিতে ২০০টি আন্তর্জাতিক ম্যাচ খেলার অবিস্মরণীয় নজির গড়বেন এই সুপারস্টার।
ম্যাচ শুরুর আগে আজ সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার বিশ্বজয়ী কোচ লিওনেল স্কালোনি দলের সার্বিক প্রস্তুতি ও পরিকল্পনার কথা জানান। প্রতিপক্ষকে সমীহ করে তিনি বলেন: অধিনায়ক মেসির ফিটনেস ও দলে তার প্রভাব নিয়ে স্কালোনি স্পষ্ট জানিয়ে দেন যে, মেসি মাঠ মাতাতে মুখিয়ে আছেন। তিনি বলেন: "মেসি খেলার জন্য সম্পূর্ণ প্রস্তুত আছে। ও আমাদের দলের অপরিহার্য অংশ এবং বেশ ভালো ছন্দে রয়েছে। ওর সামনে খুব গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। বাকি সবাইও প্রথম ম্যাচের জন্য প্রস্তুত। ছোটখাট যে চোট সমস্যাগুলো ছিল, সেগুলো আমরা কাটিয়ে উঠেছি।"
আর্জেন্টাইন সমর্থকদের জন্য বড় স্বস্তির খবর হলো, চোট কাটিয়ে দলে ফিরছেন নির্ভরযোগ্য গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস। তার খেলা প্রসঙ্গে কোচ নিশ্চিত করে বলেন: "সে একদম ঠিক আছে। আমার মনে হয় ও আগামীকাল খেলবে। সব কিছু ঠিকঠাক এগোচ্ছে।"
গত আসরে লিওনেল মেসির নেতৃত্বেই বিশ্বকাপের অধরা ট্রফি উঁচিয়ে ধরেছিল আর্জেন্টিনা। এবারও বিশ্বজয়ের সেই একই লক্ষ্য নিয়ে মাঠে নামছে স্কালোনির শিষ্যরা। আগামীকাল সকাল ৭টায় আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে চলতি বিশ্বকাপে নিজেদের মিশন শুরু করতে যাচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
"আমরা শান্ত থাকার চেষ্টা করছি। বেশ ভালো একটা দলের বিরুদ্ধে আমাদের খেলতে হবে। তবে আমরা সঠিক পথেই রয়েছি। দলের সবাই দেশের জন্য নিজেদের সেরাটা দিতে পুরোপুরি তৈরি। এখনই ফলাফল নিয়ে ভেবে আমরা বাড়তি চাপ বাড়াতে চাই না। নিজেদের লক্ষ্যের প্রতি অবিচল থেকে কাজের প্রতি দায়বদ্ধ থাকতে চাই।"
মেসির ২০০ ম্যাচের মাইলফলক স্পর্শ করার সম্ভাবনা নিয়ে কোচ আবেগঘন কণ্ঠে বলেন: "শুধু আর্জেন্টিনার মানুষেরাই নন, গোটা পৃথিবীর মানুষ মেসির খেলা দেখার জন্য অপেক্ষা করছে। সবাই ওকে মাঠে দেখতে চান। কারণ মেসির প্রভাব শুধু আর্জেন্টিনায় নয়, পুরো পৃথিবীতেই রয়েছে। মেসি সম্পর্কে নতুন করে বা খারাপ কিছু বলার মতো নেই। ও সব সময় দলের সঙ্গে থাকে এবং আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।"
ম্যাচ পরিকল্পনা নিয়ে স্কালোনি যোগ করেন, "আমরা বৈচিত্র্যে বিশ্বাস করি। ম্যাচে যে কোনো পরিস্থিতি তৈরি হতে পারে এবং আমরা সেসব সামলানোর জন্য প্রস্তুত। গত কয়েক বছর ধরে আমরা যে নান্দনিক ফুটবলটা খেলছি, মাঠে সেটাই বজায় রাখতে হবে।"
বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবল ভক্ত এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন আগামীকাল সকালে মেসিদের মাঠের লড়াই এবং এল এম টেনের (LM10) নতুন ইতিহাস গড়ার সাক্ষী হতে।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!