বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ শীর্ষে রয়েছে ভারতের রাজধানী নয়া দিল্লি। বায়ুমান সূচকে (AQI) এই শহরের স্কোর ১৮৯। অন্যদিকে, তালিকায় ১৬তম অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা।
আজ ঢাকার বায়ুর মান সূচকে স্কোর ৯৪, যা ‘মাঝারি বা সহনীয়’ হিসেবে বিবেচিত হচ্ছে।
আজ বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ৮টা ৩০ মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউ এয়ারে (IQAir) এই তথ্য দেখা যায়।
বায়ুদূষণে আজ বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে কঙ্গোর রাজধানী কিনশাসা, যার স্কোর ১৫৮। ১৫৩ স্কোর নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। চতুর্থ স্থানে ১৩১ স্কোর নিয়ে অবস্থান করছে ভারতের আরেক শহর কলকাতা এবং উগান্ডার রাজধানী কামপালা ১২১ স্কোর নিয়ে তালিকার পঞ্চম স্থানে রয়েছে।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!