পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে এখন পর্যন্ত ৬০ হাজার ৫৮৮ জন বাংলাদেশি হাজি সুস্থভাবে দেশে ফিরেছেন। অন্যদিকে, হজ পালনের উদ্দেশ্যে সৌদিতে গিয়ে হজ সম্পন্ন হওয়ার আগে ও পরে এ পর্যন্ত ৫৪ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদন থেকে আজ শুক্রবার (১৯ জুন ২০২৬) এসব তথ্য জানা গেছে।
চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী সৌদি আরব গিয়েছিলেন। এর মধ্যে এখন পর্যন্ত দেশে ফিরেছেন ৬০ হাজার ৫৮৮ জন।
সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন: ৪,৩১৯ জন, বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন: ৫৬,২৬৯ জন, মোট পরিচালিত ফিরতি ফ্লাইট: ১৫২ টি (বিমান বাংলাদেশ- ৭৬টি, সৌদি এয়ারলাইন্স- ৫৪টি, ফ্লাইনাস- ২২টি), এয়ারলাইনসভিত্তিক হাজি পরিবহনের চিত্র:, বিমান বাংলাদেশ এয়ারলাইনস: ২৬,৮৬৮ জন, সৌদি এয়ারলাইনস: ২১,০৪৫ জন, ফ্লাইনাস এয়ারলাইনস: ৮,৬Nz২ জন, অন্যান্য এয়ারলাইনস: ৪,০০৩ জন
হজ বুলেটিনের তথ্য অনুযায়ী, সৌদিতে ইন্তেকাল করা ৫৪ জন বাংলাদেশির মধ্যে ৩৬ জন পুরুষ এবং ১৮ জন নারী। মক্কায় মৃত্যু: ৩৭ জন (সর্বোচ্চ),মদিনায় মৃত্যু: ১৬ জন, জেদ্দায় মৃত্যু: ১ জন
সৌদি আরবে অবস্থানরত হাজিদের স্বাস্থ্য সুরক্ষায় নিয়োজিত বাংলাদেশি চিকিৎসাকেন্দ্রগুলো থেকে এখন পর্যন্ত ৬৬ হাজার ২৪৯টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র (Prescription) প্রদান করা হয়েছে। পাশাপাশি আইটি হেল্পডেস্কের মাধ্যমে হাজিদের বিভিন্ন সমস্যার সমাধানে ২৮ হাজার ১৯৮টি ডিজিটাল সেবা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, চলতি বছর ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হয়। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হয়েছিল ৩০ মে এবং শেষ ফিরতি ফ্লাইট নির্ধারিত রয়েছে আগামী ৩০ জুন। হাজিদের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে ধর্ম মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট এয়ারলাইনসগুলোর সমন্বিত কার্যক্রম অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!