সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে টাঙ্গাইলের মধুপুর গড়ে আদি সাংসারেক গারোদের পুরোহিত খামাল জনিক নকরেকের আদি ঐতিহ্য রীতি নীতি জীবন কর্ম দর্শন নিয়ে স্মরণসভা ও সম্মাননা প্রদান করা হয়েছে।
শুক্রবার দিন ব্যাপী মধুপুর উপজেলার পাহাড়িয়া এলাকার গারো পল্লীর চুনিয়া গ্রামে জনিক নকরেকের বাড়িতে গারো জুম চাষ, আতিথেয়তা, ভাষা সংস্কৃতি খাদ্য প্রণালীতে আদি গারো সাংসারেক পুরোহিত জনিক নকরেকের ১১৫ তম দিন পালনের আয়োজন করে সংস্কৃতি মন্ত্রনালয়ের অর্থায়নে নেত্রকোনা জেলার বিরিশিরি নৃতাত্ত্বিক কালচারাল একাডেমি।
এ সময় আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিরিশিরি কালচারাল একাডেমির পরিচালক কবি পরাগ রিছিল।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কারিতাস বাংলাদেশের প্রোগ্রাম অফিসার অপূর্ব ম্রং, টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির নর্থ টাঙ্গাইলের সভাপতি হাবিবুর রহমান, বিরিশিরি কালচারাল একাডেমির লাকী প্রমুখ।
বক্তারা প্রয়াত জনিক নকরেক এর জীবন ও কর্মের উপর আলোচনা করেন। তারা বলেন, জনিক নকরেক ছিলেন আদি গারো সম্প্রদায়ের পুরোহিত দার্শনিক। তিনি জুম চাষ থেকে শুরু করে ওয়ানগালাসহ নানা আচার অনুষ্ঠান করে গেছেন।
পরে তার ১১৫ তম জন্মদিনে শিশুদের নিয়ে অতিথিরা কেট কাটেন। পরে তার পরিবার কে সংস্কৃতি মন্ত্রণালয়ের সম্মাননা প্রদান করে বিরিশিরি নৃতাত্ত্বিক কালচারাল একাডেমি। পরে তার স্মরণে গারোদের হারিয়ে যাওয়া আদি সেরেজিং গান পরিবেশন করা হয়। এ সময় গবেষক, সাংবাদিক, গারো সম্প্রদায়ের প্রতিনিধিসহ বিভিন্ন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!