পটুয়াখালীতে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৩৭ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৭ হাজার ৫০০ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে কোস্টগার্ড।
বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে দুমকী উপজেলার লেবুখালী টোল প্লাজা সংলগ্ন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
কোস্টগার্ড স্টেশন পটুয়াখালীর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পায়রা সেতুর টোল প্লাজা এলাকায় একটি যাত্রীবাহী বাসে অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন ওই যুবকের দেহ তল্লাশি করে ইয়াবা ও নগদ অর্থ উদ্ধার করা হয়।
দুপুর ১টার দিকে পটুয়াখালী কোস্টগার্ড স্টেশনে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩৭ লাখ ৫০ হাজার টাকা। কোস্টগার্ড পটুয়াখালীর অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার রিফাত আহমেদ জানান, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে বাংলাদেশ কোস্টগার্ড নিয়মিত অভিযান পরিচালনা করছে।
আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং উপকূলীয় এলাকায় মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!