টাঙ্গাইলের মধুপুরে পরিত্যাক্ত কূপ থেকে ছাগল তোলতে গিয়ে নিহত ৪ গারো পরিবারের সদস্যদের মাঝে  সরকারি ভাবে জিআর প্রকল্পের মাধ্যমে নগদ  এক লক্ষ টাকা ও শুকনো খাবার প্রদান করা হয়েছে। 

২৫ জুন বৃহস্পতিবার সন্ধ্যায় দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রলণায়ের বরাদ্দকৃত নগদ অর্থ নিহতদের প্রত্যক পরিবারকে ২৫ হাজার করে মোট এক লক্ষ টাকা প্রদান করেছে উপজেলা প্রশাসন।

অরণখোলা ইউনিয়নের জলই গ্রামের নিহত বাবলু হাদিমা (৩৫), শিশু নেইমার ম্রং (১০),  রতন নকরেক (২৫) ও  গ্রাব্রিয়েল 

নকরেক (৪৫) পরিবারকে  উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ অর্থ প্রদান করে উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন। 

এ সময় মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, সহসভাপতি এম রতন হায়দার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা, সমাজ সেবা কর্মকর্তা মোস্তফা হোসাইন, স্থানীয় ইউপি সদস্য হাসমত আলী প্রমুখ। 

উ়ল্লেখ, গত ২০ জুন শনিবার উপজেলার জলই গ্রামে পরিত্যক্ত কূপ থেকে একটি ছাগল উদ্ধার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে তাদের মৃত্যু হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস মৃত্যু দেহ করে। 

পরে প্রশাসনের পক্ষ থেকে নিহতদের প্রত্যক পরিবারকে নগদ ২৫ হাজার করে মোট এক লক্ষ টাকা প্রদানের ঘোষনা অনুযায়ী এ নগদ অর্থ প্রদান করা হয়।