লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত দুই বাংলাদেশি প্রবাসীর মরদেহ দেশে এসে পৌঁছেছে। শনিবার (৬ জুন) দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের মরদেহ বহনকারী বিমানটি অবতরণ করে।
বিমানবন্দরে নিহতদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে দুই প্রবাসীর মরদেহ গ্রহণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। এ সময় তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
সব আনুষ্ঠানিকতা শেষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের বিশেষ অ্যাম্বুলেন্সে করে দুই প্রবাসীর মরদেহ তাদের নিজ জেলা সাতক্ষীরায় পাঠানো হয়েছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, মরদেহ পরিবহনের সম্পূর্ণ ব্যয় বহনের পাশাপাশি নিহত দুই প্রবাসীর পরিবারকে সরকারের পক্ষ থেকে মোট ১৩ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে।
শামা ওবায়েদ আরও বলেন, লেবাননসহ বিশ্বের বিভিন্ন দেশে চলমান যুদ্ধ বা সংঘাতময় পরিস্থিতিতে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সরকার এবং সংশ্লিষ্ট দূতাবাসগুলো সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!