মালয়েশিয়া ও চীন সফর শেষে আজ শুক্রবার (২৬ জুন) রাতে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেইজিং থেকে সফরসঙ্গীদের নিয়ে সরাসরি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার অবতরণ করার কথা রয়েছে। বাংলাদেশ সময় রাত ৮টার দিকে তার পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্ট নির্দেশনা দিয়েছেন যে, তার দেশে ফেরা উপলক্ষে নেতাকর্মীরা যেন কোনো ধরনের শোডাউন বা জনসমাগম না করেন। দলীয় শৃঙ্খলা বজায় রাখতে তিনি এ বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বিমানবন্দরের পরিবেশ সুশৃঙ্খল রাখা হবে। সেখানে কেবল নিম্নোক্ত ব্যক্তিরা উপস্থিত থেকে তাকে স্বাগত জানাবেন, বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, সিনিয়র মন্ত্রী ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
দলের পক্ষ থেকে সাধারণ নেতাকর্মীদের বিমানবন্দর এলাকায় ভিড় না করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!