বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে শিগগিরই দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
রোববার (২৮ জুন) বিকেলে তিনি এ তথ্য নিশ্চিত করেন। শায়রুল কবির খান জানান, মির্জা আব্বাস দ্রুত সুস্থ হয়ে সবার মাঝে ফিরে আসবেন। এ জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
এর আগে গত ১৬ মে মালয়েশিয়ার কুয়ালালামপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থা নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেছিলেন তার সহধর্মিণী আফরোজা আব্বাস। তখন তিনি জানিয়েছিলেন, গুরুতর অসুস্থতা থেকে ধীরে ধীরে সেরে উঠছেন মির্জা আব্বাস। বর্তমানে প্রিন্স কোর্ট মেডিক্যাল সেন্টারে চিকিৎসাধীন বিএনপির এই নেতার শারীরিক অবস্থার ধারাবাহিক উন্নতি হচ্ছে। সবার দোয়ায় তিনি এখন অনেকটাই সুস্থ এবং দ্রুত দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!