ঢাকার ধামরাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, চারা, সার ও অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
রবিবার (২৯ জুন) দুপুরে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ধামরাইয়ের উদ্যোগে এ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাতে সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে এবং খরিপ-২ মৌসুমে বিভিন্ন কর্মসূচি উপলক্ষ্যে উপকারভোগী কৃষকদের সহায়তা প্রদানের লক্ষ্যে এ কর্মসূচি আয়োজন করা হয় করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. তমিজ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আরিফুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন।
এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকদের মাঝে আম, মাল্টা, সুপারি ও লেবুসহ বিভিন্ন ফলদ গাছের চারা, সার এবং কৃষি উপকরণ বিনামূল্যে বিতরণ করা হয়।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!