ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমণির সর্বশেষ সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট ঘিরে ভক্তদের মাঝে দেখা দিয়েছে উদ্বেগ। শুক্রবার (৩ জুলাই) নিজের ভেরিফায়েড হ্যান্ডলে দুটি ভিডিও প্রকাশ করেন এই তারকা, যেখানে তাকে স্বাভাবিক চলাচলের পরিবর্তে হুইলচেয়ার ব্যবহার করতে দেখা গেছে।
ভিডিওগুলোতে দেখা যায়, পরীমণির বাম পায়ে প্লাস্টার করা এবং ব্যান্ডেজ বাঁধা। প্রথম ভিডিওর ক্যাপশনে তিনি কিছুটা মজার ছলে লিখেছেন, ‘ঠ্যাং (পা) এ নজর লেগেছে।’ পরের ভিডিওতে তাকে হুইলচেয়ারে বসে থাকতে দেখা যায়, যা দেখে ধারণা করা হচ্ছে তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। হঠাৎ পায়ে এমন গুরুতর চোট পাওয়ায় ভক্ত ও অনুরাগীদের মধ্যে কৌতুহল ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে।
প্রিয় নায়িকার এমন শারীরিক অবস্থা দেখে সোশ্যাল মিডিয়ায় মন্তব্যের ঘরে ভিড় করছেন ভক্তরা। অনেকে তার দ্রুত সুস্থতা কামনা করছেন। যদিও পরীমণি নিজে স্পষ্টভাবে দুর্ঘটনার কারণ বা বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে এখনো কিছু জানাননি। ভিডিওগুলো দেখে নেটিজেনরা ধারণা করছেন, তিনি কোনো এক ধরণের যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছেন, যদিও তিনি পরিস্থিতিটিকে সহজভাবে দেখানোর চেষ্টা করেছেন।
এ বিষয়ে সত্যতা নিশ্চিত করতে বা বিস্তারিত জানতে চিত্রনায়িকার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!