ব্লু ইকোনমির বিকাশে দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে চট্টগ্রামের মেরিন ফিশারিজ একাডেমিকে বিশ্বমানের প্রতিষ্ঠানে রূপান্তরের প্রতিশ্রুতি দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
শুক্রবার প্রতিষ্ঠানটি পরিদর্শনকালে মন্ত্রী একাডেমির অবকাঠামোগত উন্নয়ন ও ভবিষ্যৎ সম্প্রসারণ নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
মন্ত্রী বলেন, "দেশের মৎস্যসম্পদ রক্ষায় মেরিন ফিশারিজ একাডেমি এক বিশেষ ভূমিকা পালন করছে। আমরা চাই এই প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক মানে পৌঁছাক, যাতে এখানকার শিক্ষার্থীরা বিশ্বমানের পেশাজীবী হিসেবে গড়ে উঠতে পারে।"
মেরিন ফিশারিজ একাডেমিতে চার বছর মেয়াদি বিএসসি (অনার্স) কোর্সে নটিক্যাল, মেরিন ইঞ্জিনিয়ারিং এবং মেরিন ফিশারিজ বিষয়ে শিক্ষা ও প্রশিক্ষণ দেওয়া হয়। পরিদর্শন শেষে মন্ত্রী একাডেমির সার্বিক কার্যক্রম ও প্রশিক্ষণ সুবিধা ঘুরে দেখেন এবং ব্লু ইকোনমির বিকাশে প্রতিষ্ঠানটির ভূমিকা আরও বাড়ানোর আহ্বান জানান।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!