ভোলার দৌলতখান উপজেলা আওয়ামী লীগের নেতা ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মঞ্জুর আলম খানকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৪ জুলাই) দিবাগত রাতে রাজধানীর রামপুরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে রামপুরা থানা এলাকায় তার এক আত্মীয়ের বাসায় অভিযান চালিয়ে পুলিশ তাকে আটক করে। পরবর্তীতে তাকে গ্রেফতার দেখানো হয়।
ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, গ্রেফতারকৃত মঞ্জুর আলম খানের বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় বিএনপি কার্যালয় ভাঙচুরের অভিযোগে মামলা রয়েছে। এছাড়া দৌলতখান থানায় তার বিরুদ্ধে চাঁদাবাজির মামলাও রয়েছে।
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বর্তমানে মঞ্জুর আলম খান রামপুরা থানায় পুলিশ হেফাজতে রয়েছেন এবং তাকে কোন সুনির্দিষ্ট মামলায় গ্রেফতার দেখানো হয়েছে, সে বিষয়ে যাচাই-বাছাই চলছে।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!