নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে যুবদলের শীর্ষ নেতৃত্বের মধ্যে চরম বিরোধ ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। কমিটিতে নিষ্ক্রিয় ও বিতর্কিত নেতাদের পদায়ন নিয়ে রোববার বিকেলে কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি সভায় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন একে অপরকে দোষারোপ করে তর্কে জড়িয়ে পড়েন। এই ঝগড়া এক পর্যায়ে অশালীন ভাষায় ‘তুই-তোকারি’ পর্যন্ত গড়ায়।
সূত্রে জানা গেছে, সভায় সহ-সভাপতি ফিরোজ আব্দুল্লাহসহ বেশ কয়েকজন নেতার কমিটিতে স্থান পাওয়া নিয়ে বিতর্ক উঠলে সভাপতি ও সাধারণ সম্পাদক একে অপরের ঘাড়ে দায় চাপানোর চেষ্টা করেন। পরিস্থিতি এতটাই ঘোলাটে হয় যে, উত্তেজনা ও হট্টগোলের মুখে সভাটি মাঝপথেই স্থগিত করতে হয়। দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী ও সংগঠনের নেতৃবৃন্দের অভিযোগ, দলের মানদণ্ড উপেক্ষা করে কমিটিতে বিতর্কিতদের রাখায় দলের ভেতরে এই অস্থিরতার সৃষ্টি হয়েছে।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!