জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের নবগঠিত আংশিক কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নকে অভিনন্দন জানিয়ে টাঙ্গাইলের মধুপুরে এক বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মধুপুর উপজেলা ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে এই আনন্দ মিছিলের আয়োজন করা হয়।
আজ সোমবার (৮ জুন) বিকেলে মধুপুর উপজেলা যুবদলের আহ্বায়ক হযরত আলী শেখের আহ্বানে উপজেলা, পৌর এবং বিভিন্ন ইউনিয়ন যুবদলের সর্বস্তরের নেতাকর্মীদের অংশগ্রহণে মিছিলটি বের হয়। আনন্দ মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মধুপুর বাসস্ট্যান্ড সংলগ্ন আনারস চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
উপজেলা যুবদলের আহ্বায়ক হযরত আলী শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন—উপজেলা যুবদলের সদস্য সচিব শাহাদাত হোসেন ফকির, পৌর যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম সাগর, সদস্য সচিব শামীম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেন, যুবনেতা মানিক কুমার চন্দ এবং জহিরুল ইসলাম সুমন প্রমুখ।
সমাবেশে বক্তারা কেন্দ্রীয় যুবদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সঙ্গে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং আগামী দিনের যেকোনো গণতান্ত্রিক আন্দোলনে রাজপথে থেকে এই কমিটির সফলতা কামনায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!