চট্টগ্রাম জেলায় ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সৃষ্ট আকস্মিক বন্যা পরিস্থিতির কারণে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পূর্বনির্ধারিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে।
আবহাওয়া পরিস্থিতির অবনতির কারণে দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি সভার শিডিউল স্থগিত ও পুনর্নির্ধারণ করেছে দলটি।
দলটির মিডিয়া সেলের পাঠানো বার্তার তথ্যমতে, বন্যা পরিস্থিতির কারণে নিচের কর্মসূচিগুলো স্থগিত করা হয়েছে, ১২ জুলাই (রোববার): কুমিল্লা মহানগর ও হোমনার পদযাত্রা। ১৩ জুলাই (সোমবার): ব্রাহ্মণবাড়িয়ার তিনটি স্পটের পদযাত্রা।
পরিবর্তিত সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৪ জুলাই (মঙ্গলবার) বিকেল ৩টায় নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এবং সন্ধ্যা ৬টায় মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় পদযাত্রা অনুষ্ঠিত হবে। এরপর পদযাত্রা কর্মসূচি পূর্বের নিয়মে চলমান থাকবে।
শিডিউলে পরিবর্তন আসলেও আজকের কিছু কর্মসূচি অপরিবর্তিত থাকছে। আজ শনিবার (১১ জুলাই) বিকেল ৩টায় চাঁদপুর সদরে এবং সন্ধ্যা ৬টায় মতলব উত্তরের পদযাত্রা যথাসময়ে অনুষ্ঠিত হবে।
এছাড়া উত্তরাঞ্চলের কর্মসূচির ক্ষেত্রেও কোনো পরিবর্তন আনা হয়নি; আজ শনিবার বিকেল ৩টায় রাজশাহীর গোদাগাড়ীতে এবং সন্ধ্যা ৬টায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পদযাত্রা যথানিয়মে অনুষ্ঠিত হবে।
বন্যাদুর্গত এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে দলটির মিডিয়া সেল।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!