জনপ্রিয় সংগীতশিল্পী ও সুরকার ইবরার টিপুর হঠাৎ অসুস্থতা নিয়ে নেটদুনিয়ায় ছড়িয়ে পড়া নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়েছেন তাঁর স্ত্রী বিন্দু কণা। গত দুই বছর ধরে তিনি কিডনি ক্যানসারের বিরুদ্ধে লড়ছিলেন বলে জানিয়েছেন বিন্দু কণা।
ফেসবুক লাইভে এসে বিন্দু কণা জানান, “ইবরার টিপুর বড় ধরনের কিছু সার্জারি হয়েছে, যে কারণে কথা বলতে এখনো সমস্যা হচ্ছে। তবে আলহামদুলিল্লাহ, তাঁর এই কঠিন জার্নিটি এখন শেষ হয়েছে এবং তিনি এখন সুস্থতার দিকে এগিয়ে যাচ্ছেন।”
দীর্ঘদিনের এই লড়াই কেন আগে প্রকাশ্যে আনা হয়নি, তার ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, “আমরা কাউকে জানাতে চাইনি কারণ বিষয়টি এত দীর্ঘ ও কঠিন হবে তা বুঝতে পারিনি। সম্প্রতি একটি ভিডিওর মাধ্যমে তাঁর শারীরিক পরিবর্তনের বিষয়টি প্রকাশ্যে আসায় ভক্তরা উদ্বিগ্ন হয়ে পড়েন, তাই বিস্তারিত জানানো জরুরি মনে করেছি।”
ভক্তদের কাছে দোয়া চেয়ে তিনি বলেন, “আপনারা সবাই দোয়া করবেন যেন ইবরার টিপু দ্রুত সুস্থ হয়ে আবারও আপনাদের মাঝে আগের সেই প্রাণবন্ত রূপে ফিরে আসতে পারেন।” সুস্থ হয়ে ওঠার পর শিল্পী নিজেই ভক্তদের সাথে যোগাযোগ করবেন বলে জানিয়েছেন তাঁর স্ত্রী।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!