ইরানের দক্ষিণাঞ্চলে ৫ মাত্রার একটি মাঝারি ধরনের ভূমিকম্প আঘাত হেনেছে।

মঙ্গলবার (৯ জুন) সকালে দেশটির সারগাজের কাছে হরমুজগান এবং কারমান প্রদেশে এই কম্পন অনুভূত হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা মেহের নিউজ। তবে তাৎক্ষণিকভাবে এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এদিকে, গত সোমবার ফিলিপাইনে আঘাত হানা ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩০ জনে দাঁড়িয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকশত মানুষ।

ফিলিপাইনের স্থানীয় সময় সকাল ৭টা ৪০ মিনিটে আঘাত হানা ওই শক্তিশালী ভূমিকম্পে বহু ভবন ও অবকাঠামো ধসে পড়েছে। উদ্ধার অভিযান চলমান থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সিসিটিভি ও মোবাইলে ধারণ করা বিভিন্ন ভিডিওতে এই ভূমিকম্পের ভয়াবহ চিত্র উঠে এসেছে।