যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঢাকা মহানগর সার্বজনীন পূজা কমিটির উত্তরা পশ্চিম থানা শাখার উদ্যোগে 'শারদীয় দুর্গাপূজা উৎসব ২০২৬' অনুষ্ঠিত হচ্ছে।

উক্ত শারদীয় দুর্গোৎসবে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর সার্বজনীন পূজা কমিটি (উত্তরা পশ্চিম থানা শাখা)-র প্রধান উপদেষ্টা শ্রী দিলীপ কাঞ্জিলাল (কাজড়ি)। মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন সংগঠনের বিশেষ উপদেষ্টা শ্রীমতি মৌসুমী চট্টোপাধ্যায়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর সার্বজনীন পূজা কমিটির বিশেষ উপদেষ্টা শ্রী পরিমল কুমার সোম এবং র‍্যাব (RAB)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একরামুল হালিম খান।

অনুষ্ঠানটির সার্বিক সভাপতিত্ব করেন মহানগর সার্বজনীন পূজা কমিটি উত্তরা পশ্চিম থানা শাখার সভাপতি শ্রী সুজয় কুমার সাহা। সম্পূর্ণ অনুষ্ঠানটি পরিচালনা ও সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শ্রী কমল কান্তি সরকার।

পূজামণ্ডপ পরিদর্শনের পাশাপাশি ভক্ত ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনের বার্তা দেন অতিথিবৃন্দ।