শীত মৌসুমকে সামনে রেখে দেশে শুরু হয়েছে ওয়ালটনের ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫’। এর আওতায় ঘোষিত ‘ওয়ালটন হাউসফুল অফার’-এ ওয়ালটনের ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন বা বিএলডিসি ফ্যান কিনে ডিজিটাল রেজিস্ট্রেশন করলেই গ্রাহকরা পেতে পারেন ঘরভর্তি পণ্য ফ্রি। পাশাপাশি বিদেশ ভ্রমণ, ক্যাশব্যাকসহ অন্যান্য আকর্ষণীয় উপহার পাওয়ার সুযোগ রয়েছে, যা আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে।
সম্প্রতি বসুন্ধরায় ওয়ালটন করপোরেট অফিসে ক্যাম্পেইনের উদ্বোধন ঘোষণা করা হয়। উদ্বোধনী দিনেই (১৭ অক্টোবর) প্রথম বিজয়ী হিসেবে খুলনার ডাকবাংলা প্লাজা থেকে ফ্রিজ কিনে ঘরভর্তি নানা ধরনের ইলেকট্রনিক্স পণ্য ফ্রি পেয়েছেন গৃহিণী শতরূপা বিশ্বাস। গ্রাহকদের দ্রুত স্বয়ংক্রিয় বিক্রয়োত্তর সেবা ও 'ডিজিটাল কাস্টমার ডাটাবেজ' তৈরির উদ্দেশ্যে এ নিবন্ধনের আয়োজন করা হচ্ছে বলে ওয়ালটন কতৃপক্ষ জানিয়েছে।