বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরের টঙ্গীতে এক বর্ণাঢ্য ও বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব নাজমুল হোসেন মণ্ডলের বলিষ্ঠ নেতৃত্বে আয়োজিত এই মিছিলে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন, যার ফলে মুহূর্তেই টঙ্গীর রাজপথ স্লোগানে মুখরিত ও সরগরম হয়ে ওঠে।

বুধবার (২৮ অক্টোবর ২০২৬) আনন্দ মিছিলটি টঙ্গীর চোরাগালি এলাকা থেকে শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন স্টেশন রোডে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিল চলাকালে নেতাকর্মীদের সুসংগঠিত উপস্থিতি ও মুহুর্মুহু স্লোগানে পুরো এলাকায় উৎসবমুখর আমেজ ও রাজনৈতিক উদ্দীপনার সৃষ্টি হয়। লাল-সবুজ পতাকা, ব্যানার ও ফেস্টুন হাতে ব্যান্ডের তালে তালে নেতাকর্মীরা আনন্দ মিছিলে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নাজমুল হোসেন মণ্ডল বলেন, "জাতীয়তাবাদী যুবদল রাজপথের আন্দোলন-সংগ্রামের এক বিশ্বস্ত নাম। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে আমাদের অঙ্গীকার—সংগঠনটিকে আরও গতিশীল ও শক্তিশালী করে গণমানুষের অধিকার আদায়ের সংগ্রামে টঙ্গীর প্রতিটি রাজপথে যুবদল অগ্রণী ভূমিকা পালন করবে।"

অনুষ্ঠানে টঙ্গী পূর্ব থানা যুবদল ও গাজীপুর জেলা যুবদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিশাল এই আনন্দ মিছিলের মধ্য দিয়ে টঙ্গীতে যুবদলের শক্তি ও সুসংগঠিত অবস্থানের এক উজ্জ্বল চিত্র ফুটে ওঠে।