জাতীয় সংসদ সদস্যদের পারস্পরিক সৌহার্দ্য ও সামাজিক মেলবন্ধনের গুরুত্বপূর্ণ সংগঠন ‘পার্লামেন্ট মেম্বার্স ক্লাব’-এর ২৫ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন। তিনি ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থের স্থলাভিষিক্ত হলেন।

কমিটিতে বরগুনা-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি সভাপতি এবং শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন।

নতুন কমিটির সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন খুলনা-৩ আসনের রকিবুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের মোঃ নুরুল ইসলাম এবং কুমিল্লা-৯ আসনের মোঃ আবুল কালাম।

চারজন যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন হবিগঞ্জ-৩ আসনের আলহাজ্ব মোঃ জি কে গউছ, গোপালগঞ্জ-১ আসনের মোঃ সেলিমুজ্জামান মোল্ল্যা, নারায়ণগঞ্জ-২ আসনের মোঃ নজরুল ইসলাম আজাদ এবং পিরোজপুর-১ আসনের মাসুদ সাঈদী। এছাড়া যুগ্ম কোষাধ্যক্ষ হিসেবে নারায়ণগঞ্জ-১ আসনের মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দায়িত্ব পালন করবেন।

কমিটির বিষয়ভিত্তিক সম্পাদক হিসেবে মহিলা বিষয়ক সম্পাদিকা পদে সংরক্ষিত মহিলা আসন-৯-এর হেলেন জেরিন খান এবং সাংস্কৃতিক বিষয়ক সম্পাদিকা পদে সংরক্ষিত মহিলা আসন-৪-এর রেহানা আক্তার রানু নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন: শেখ ফরিদ আহম্মেদ (চাঁদপুর-৩), মোহাম্মদ জাকির হোসেন (ময়মনসিংহ-৫), এস এম জিলানী (গোপালগঞ্জ-৩), মোহাম্মদ কয়ছর আহমেদ (সুনামগঞ্জ-৩), আমিরুল ইসলাম খান (সিরাজগঞ্জ-৫), এম মঞ্জুরুল করিম রনি (গাজীপুর-২), সাকিলা ফারজানা (সংরক্ষিত মহিলা আসন-৮), সাঈদ উদ্দিন আহমাদ হানজালা (মাদারীপুর-১), মোহাম্মদ নাজিবুর রহমান (পাবনা-১), সালাহ উদ্দিন (গাজীপুর-৪), আব্দুল্লাহ আল আমিন (নারায়ণগঞ্জ-৪) এবং সেলিনা সুলতানা (সংরক্ষিত মহিলা আসন-৩৫)।

উল্লেখ্য, পার্লামেন্ট মেম্বার্স ক্লাব দলমত নির্বিশেষে সংসদ সদস্যদের মধ্যে সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মকাণ্ড, মতবিনিময় এবং পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধির একটি অন্যতম প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে থাকে।