মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশি কর্মীদের নিজ নিজ নিয়োগকর্তা বা কোম্পানির সঙ্গে সম্পাদিত চাকরির চুক্তিপত্রের কপি সংগ্রহ করে নিজেদের কাছে সংরক্ষণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন।

রোববার (১ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

হাইকমিশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিয়ম অনুযায়ী প্রত্যেক কর্মীর সঙ্গে সংশ্লিষ্ট কোম্পানির একটি লিখিত চুক্তিপত্র থাকা বাধ্যতামূলক। ওই চুক্তিপত্রে কর্মীর দায়িত্ব, বেতন, সুযোগ-সুবিধা এবং চাকরির অন্যান্য শর্তাবলি স্পষ্টভাবে উল্লেখ থাকে।

তাই মালদ্বীপে কর্মরত সকল প্রবাসী বাংলাদেশিকে নিজ নিজ কোম্পানি থেকে চুক্তিপত্রের কপি সংগ্রহ করে তা সংরক্ষণ করার অনুরোধ জানানো হয়েছে।