কবির ভাষায়—'বহু দিন ধিয়া মাঝি কোন নদীয়া, এ কোন চরের তরী ভিড়াও কিসের আশায়!' সাধারণ মানুষের সুখে-দুঃখে যিনি সবসময় ছায়ার মতো পাশে থাকেন, তিনিই হলেন ঢাকার উত্তরা তুরাগ থানার ৫৩ নম্বর ওয়ার্ডের বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও জনদরদি নেতা হাজী মো. চান মিয়া বেপারী। তিনি ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং আগামীতে ৫৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে এলাকাবাসীর সেবা করে যাচ্ছেন। দলীয় দায়িত্ব পালনের পাশাপাশি তিনি নিজের লোক কল্যাণমূলক কর্মকাণ্ড দিয়ে ইতিমধ্যেই ওয়ার্ডবাসীর হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছেন।

আধুনিক যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এবং মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে হাজী মো. চান মিয়া বেপারী নিয়মিত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে থাকেন। শিশু-কিশোর ও যুবকদের শরীর ও মনন গঠনে খেলাধুলা এবং সুস্থ সংস্কৃতিচর্চায় উৎসাহিত করতে তিনি সবসময় অগ্রণী ভূমিকা পালন করেন। তাঁর এই উদ্যোগে এলাকার যুবসমাজ আজ কুসংস্কার ও মাদকের পথ ছেড়ে খেলাধুলা ও গঠনমূলক কাজে নিজেদের নিয়োজিত রাখছে।

আর্থিক সংকটের কারণে অনেক গরিব ও দুঃখী মানুষ যখন সাধারণ চিকিৎসাটুকুও করাতে পারেন না, তখন ত্রাতা হয়ে এগিয়ে আসেন এই সমাজসেবক। টাকার অভাবে বিনা চিকিৎসায় ধুঁকতে থাকা রোগীদের পাশে দাঁড়িয়ে তিনি নিজ উদ্যোগে তাদের উন্নত চিকিৎসার ব্যবস্থা ও আর্থিক সহায়তা প্রদান করেন, যা বহু মানুষের জীবন রক্ষা করেছে।

‘শিক্ষাই জাতির মেরুদণ্ড’—এই স্লোগানকে সামনে রেখে ৫৩ নম্বর ওয়ার্ডের স্কুল-কলেজপড়ুয়া গরিব ও মেধাবী শিক্ষার্থীদের পড়ালেখা চালিয়ে যেতে তিনি সর্বাত্মক সহযোগিতা করছেন। টাকার অভাবে যেসব শিক্ষার্থী পড়াশোনা চালিয়ে যেতে পারে না, তাদের বই, খাতা, কলম প্রদান এবং স্কুল-কলেজের মাসিক বেতন ও পরীক্ষার ফি পরিশোধের মাধ্যমে তিনি তাদের শিক্ষাজীবন সচল রাখছেন।

মানবিকতার এক অনন্য উদাহরণ সৃষ্টি করে হাজী মো. চান মিয়া বেপারী প্রায়শই খোঁজ নেন এলাকার কোনো পরিবারে খাবার বা চুলো জ্বলছে কি না। কারো বাসায় খাদ্যাভাব দেখা দিলে তিনি নিজের ব্যক্তিগত উদ্যোগে তাদের ঘরে চাল, ডাল ও নিত্যপ্রয়োজনীয় খাবার পৌঁছে দেন।

করোনা মহামারী, প্রাকৃতিক দুর্যোগ কিংবা যেকোনো সংকটময় মুহূর্তে ৫৩ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণের আপদে-বিপদে সবার আগে ছুটে আসেন মোহাম্মদ চান মিয়া বেপারী। দলমত নির্বিশেষে এলাকার প্রতিটি মানুষের সুখে-দুঃখে তিনি বাড়িয়ে দেন সহযোগিতার হাত।

এলাকাবাসীর মতে, একজন সত্যিকারের জনদরদি নেতা ও সমাজসেবক হিসেবে হাজী মো. চান মিয়া বেপারী যে মানবিক ও সামাজিক কাজ করে যাচ্ছেন, তা ৫৩ নম্বর ওয়ার্ডের উন্নয়নে এক অনন্য মাইলফলক হয়ে থাকবে।