দীর্ঘদিন ছোট মেয়েকে জনসমক্ষে আনা থেকে বিরত থাকার পর অবশেষে গোপনীয়তা ভেঙে ছোট মেয়ে রনিয়ার মুখ প্রকাশ্যে এনেছেন জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী সারা খান। জন্ম নেওয়ার পর থেকেই মেয়েকে মিডিয়া ও সামাজিক যোগাযোগমাধ্যমের নজর থেকে দূরে রেখেছিলেন তিনি।
সম্প্রতি পাকিস্তানের প্রখ্যাত উপস্থাপক নিদা ইয়াসিরের সঞ্চালনায় ‘গুড মর্নিং পাকিস্তান’ টিভি অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়ে প্রথমবার ছোট মেয়ে রনিয়াকে দর্শকদের সামনে নিয়ে আসেন সারা খান। অনুষ্ঠান চলাকালীন অভিনেত্রী জানান, মাতৃত্বের শুরুর দিনগুলোতে মেয়ের নিরাপত্তার কথা ভেবেই তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছিলেন।
টেলিভিশন অনুষ্ঠানে ছোট মেয়েকে পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি ইনস্টাগ্রামে পারিবারিক কিছু সুন্দর মুহূর্তের ছবি শেয়ার করেন সারা খান। ছবিগুলোতে রনিয়ার জন্ম থেকে শুরু করে গত পাঁচ মাসের বিভিন্ন সোনালী মুহূর্ত ও বড় বোন আলিয়ানার সঙ্গে তার আদুরে সম্পর্কের চিত্র ফুটে উঠেছে। এছাড়া স্বামী ও সংগীতশিল্পী ফালাক শাবিরের কোলে নবজাতক রনিয়ার একটি ছবিও অনুরাগীদের নজর কেড়েছে। ছোট মেয়েকে ‘আমার রানি’ বলে সম্বোধন করে তার একটি মিষ্টি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার পর থেকেই তা ভক্তদের মাঝে ব্যাপক প্রশংসিত হচ্ছে।