যশোরের শার্শা উপজেলার ১নং ডিহি ইউনিয়নে মৎস্য সংশ্লিষ্ট আইন ও বিধিমালা বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়, শার্শার উদ্যোগে পরিচালিত এ অভিযানে পুলিশ সদস্যরাও অংশ নেন। অভিযান চলাকালে বিভিন্ন স্থান থেকে অবৈধ ও নিষিদ্ধ জাল জব্দ করা হয়।
পরে জব্দ করা জালগুলো প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় মৎস্য দপ্তরের কর্মকর্তা, পুলিশ সদস্য ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
মৎস্য দপ্তর জানায়, অবৈধ জাল দিয়ে মাছ ধরলে ছোট মাছ ও পোনা মাছ ধ্বংস হয়ে যায়। দেশীয় মাছ রক্ষা ও মৎস্য সম্পদ টিকিয়ে রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।