রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১১ জনকে গ্রেফতার করেছে উত্তরা পূর্ব থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো— ১. মো. ময়নাল হোসেন (৩৫), ২. খাদিজা আক্তার শিমলা (২৩), ৩. মো. আবীর (১৮), ৪. মো. সামিউল (১৮), ৫. ইয়াসিন (১৮), ৬. মো. মামুন (২৫), ৭. রুহুল আমীন ওরফে কুদ্দুস (৩৬), ৮. মো. মোস্তফা মিয়া (৩৬), ৯. মো. হুমায়ুন (৩৫), ১০. সিফাত হোসেন নীরব (২১) এবং ১১. জালাল (১৮)।

উত্তরা পূর্ব থানা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৩ আগস্ট) উত্তরা পূর্ব থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের আইনি প্রক্রিয়া শেষে বিচারের জন্য বিজ্ঞ স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালত উত্তরা বিভাগে সোপর্দ করা হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।