উত্তরের সীমান্তঘেঁষা পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরো পয়েন্টে গিয়ে সীমান্তের সবুজ প্রকৃতি ও নান্দনিক পরিবেশ উপভোগ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।
আজ সোমবার (৩১ আগস্ট) সকালে তিন দিনের উত্তরাঞ্চল সফরের দ্বিতীয় দিনে তিনি পঞ্চগড়ের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।
সকালে রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন তাঁর সহধর্মিণী ডিয়ান ডাও, মার্কিন দূতাবাস বাংলাদেশের ডেপুটি চিফ অব মিশন মেগান বোল্ডিনসহ দূতাবাসের অন্যান্য প্রতিনিধিদের নিয়ে দেশের সর্বউত্তরের স্থলবন্দর বাংলাবান্ধা জিরো পয়েন্টে পৌঁছান। সেখানে কিছু সময় অবস্থান করে তাঁরা সীমান্ত এলাকার প্রাকৃতিক পরিবেশ ও চারপাশের সবুজ প্রকৃতি অবলোকন করেন। বাংলাবান্ধার নান্দনিক সৌন্দর্যে মার্কিন রাষ্ট্রদূত ও তাঁর সহধর্মিণী মুগ্ধ হন এবং এই মুহূর্তটিকে স্মৃতি হিসেবে ধরে রাখতে সেখানে ছবি তোলেন।
এর আগে উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় তিন দিনের সফরের অংশ হিসেবে গতকাল রোববার মার্কিন রাষ্ট্রদূত পঞ্চগড়ে আসেন। সফরের দ্বিতীয় দিনে আজ তিনি জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন করছেন।