জনপ্রিয় রিয়্যালিটি শো ‘দিদি নম্বর ১’-এর নতুন মৌসুমে সঞ্চালনার দায়িত্ব নিয়ে দর্শকের পাশাপাশি সহকর্মীদেরও মন জয় করে নিয়েছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। সম্প্রতি এই শোয়ের মঞ্চে প্রতিযোগী হিসেবে অংশ নিয়ে স্বস্তিকার আন্তরিক ব্যবহার ও ব্যক্তিত্বে মুগ্ধ হয়েছেন অভিনেত্রী ঐন্দ্রিলা বোস।

স্বস্তিকার সঙ্গে কাটানো মুহূর্তের স্মৃতিচারণ করে ঐন্দ্রিলা জানান, একজন সিনিয়র শিল্পী হয়েও তিনি যেভাবে মার্জিত, উদার ও আন্তরিক আচরণ করেছেন, তা তার হৃদয় স্পর্শ করেছে। মানুষের প্রতি সম্মান ও গুরুত্ব দেওয়ার এই মানসিকতা তার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসাকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে বলে উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, নতুন মৌসুমে ‘দিদি নম্বর ১’-এ সঞ্চালক পরিবর্তনের পাশাপাশি বিনোদনে নানা নতুনত্ব আনা হয়েছে। এখন প্রতি পর্বে চারজনের পরিবর্তে একঝাঁক প্রতিযোগী একসঙ্গে অংশ নেন এবং শোটি রাত ১০টা ১৫ মিনিটে সম্প্রচারিত হচ্ছে।