বন্দরনগরীর ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি উদযাপনের মধ্য দিয়ে গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) চট্টগ্রামের নেভি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে ‘সিলন আমার শহর চট্টগ্রাম’ ক্যাম্পেইনের মেগা ইভেন্ট। দেশের প্রতিটি শহরের নিজস্ব গল্প ও আবেগকে নতুনভাবে আবিষ্কারের লক্ষ্যে সিলন টি এই বিশেষ ক্যাম্পেইনের সূচনা করে এবং এর প্রথম গন্তব্য হিসেবে চট্টগ্রামকে বেছে নেয়।
ক্যাম্পেইনের অংশ হিসেবে চট্টগ্রামের ইতিহাস ও সংস্কৃতির অনুষঙ্গ নিয়ে বিশেষ নকশার সিলন টি প্যাকেজিং বাজারে আনা হয়। এছাড়া ডিজিটাল কনটেস্টের মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে শহরকে ঘিরে ব্যক্তিগত স্মৃতি ও গল্প আহ্বান করা হয়, যার বিজয়ীদের মেগা ইভেন্টে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। নেভি কনভেনশন সেন্টারে আয়োজিত প্রধান অনুষ্ঠানে বন্দর ও রেলওয়ের ইতিহাস, ঐতিহ্যবাহী মেজবান, বেলা বিস্কুট এবং স্থানীয় সংস্কৃতির নানা দিক অভিজ্ঞতামূলক উপস্থাপনার মাধ্যমে তুলে ধরা হয়।
৫০ জনের অধিক কনটেন্ট ক্রিয়েটরের অংশগ্রহণে জমজমাট এই আয়োজনে সাবিলা নূর, সামিরা মাহি ও রেজভি আহমেদসহ অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ‘সিলন আমার শহর বিশেষ ব্যক্তিত্ব সম্মাননা’, যেখানে চট্টগ্রামের পরিচয় ও সমাজকে সমৃদ্ধ করার স্বীকৃতিস্বরূপ ছয়জন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা জানানো হয়। প্রথম গন্তব্য হিসেবে চট্টগ্রাম অধ্যায় সফলভাবে সমাপ্ত হওয়ার পর, এখন ‘সিলন আমার শহর’-এর পরবর্তী গন্তব্যের অপেক্ষায় রয়েছে আয়োজকরা।