জনপ্রিয় আমেরিকান গায়ক, গীতিকার ও প্রযোজক টড রান্ডগ্রেন এক সাক্ষাৎকারে দাবি করেছেন যে, বর্তমান সময়ের পপ সেনসেশন টেইলর সুইফট 'সংগীতকে ধ্বংস করেছেন'।

'ভালচার'-কে দেওয়া সাক্ষাৎকারে সুইফটকে ‘মধ্যম মানের সংগীতের চূড়ান্ত প্রতীক’ বলেও আখ্যা দিয়েছেন ২০২১ সালে 'রক অ্যান্ড রোল হল অব ফেম'-এ জায়গা পাওয়া এই কালজয়ী সংগীতশিল্পী।

সংগীতের বর্তমান সময়কে ‘নারীদের যুগ’ উল্লেখ করে টড জানান, নব্বইয়ের দশকে ছেলেরা ভিডিও গেমের দিকে ঝুঁকে পড়লে সংগীত শিল্প কিশোরী শ্রোতাদের কেন্দ্র করে নতুন কৌশল গ্রহণ করে।

উল্লেখ্য, সুইফট সম্প্রতি এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে প্রথম শিল্পী হিসেবে ‘আর্টিস্ট ডিরেক্টর অ্যাওয়ার্ড’ জিতে ইতিহাস গড়েছেন এবং স্পটিফাইতে তার নতুন গান ‘পেশেন্ট জিরো’ বেশ কয়েকটি নতুন স্ট্রিম রেকর্ড স্থাপন করেছে।