গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির ২০২৬-২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচনে নতুন ২৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন জাতীয় সাপ্তাহিক ‘এশিয়া বার্তা’ পত্রিকার প্রধান সম্পাদক এম কাজল খান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক ‘সময়ের চিত্র’ পত্রিকার স্টাফ রিপোর্টার ও জিবিসি টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মো. মাসুম রানা।
সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও নবগঠিত ২৩ সদস্যের এই কার্যনির্বাহী কমিটিতে অন্যান্য পদে যারা বিজয়ী হয়েছেন, কার্যকরী সভাপতি: সালাউদ্দিন আহমেদ (চ্যানেল এস ও সভাপতি, কোনাবাড়ি থানা প্রেসক্লাব), সিনিয়র সহ-সভাপতি: হারিছুর রহমান শিপলু (দৈনিক প্রভাতী বাংলাদেশ), সহ-সভাপতি: হুমায়ুন কবির তালুকদার (মাই টিভি) ও মাসুদ করিম (জাতীয় সাপ্তাহিক এশিয়া বার্তা), যুগ্ম সাধারণ সম্পাদক: সুজন আহমেদ (দৈনিক প্রথম বুলেটিন), ইসমাইল হোসেন সাগর (দৈনিক ডাকবেলা), শাকিল আহমেদ (আনন্দ টেলিভিশন) ও নুরুজ্জামান শেখ (নিউজ ২১ বাংলা টিভি), সাংগঠনিক সম্পাদক: ওয়াসিম রেজা (দৈনিক আলোকিত সকাল), অর্থ বিষয়ক সম্পাদক: কাজী শাহীন (দৈনিক তথ্যধারা), সহ-সাংগঠনিক সম্পাদক: তাসলিমা আক্তার (দৈনিক মুক্ত খবর), দপ্তর সম্পাদক: মো. জাহিদ হাসান (এস টিভি ৫২), ধর্ম বিষয়ক সম্পাদক: মো. শফিকুল ইসলাম (দৈনিক আজকের আলোকিত সকাল), মহিলা বিষয়ক সম্পাদক: মোছা. সুলতানা সরকার (দৈনিক মুক্ত বলাকা), শিক্ষা বিষয়ক সম্পাদক: কাজী রোকেয়া কেয়া (দৈনিক সোনালী খবর), সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক: মুক্তা রিনা বেগম (দৈনিক দিন প্রতিদিন), প্রচার সম্পাদক: জাকারিয়া সিকদার (চ্যানেল এস), তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক: হুজাইবা হাসান (দৈনিক বর্তমান), আন্তর্জাতিক ও সাহিত্য বিষয়ক সম্পাদক: আজিজুর রহমান শান্ত (দৈনিক আজকের আলোকিত সকাল), কার্যনির্বাহী সদস্য: তানজিলা ইসলাম (দৈনিক সোনালী খবর) ও মো. আল আমিন হোসেন (আনন্দ টেলিভিশন)
নির্বাচন পরবর্তী এক যৌথ প্রতিক্রিয়ায় নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বলেন:
"আমরা পেশাদার সাংবাদিকতার মান উন্নয়ন, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা এবং মুক্তিযুদ্ধের চেতনার আলোকে দেশের উন্নয়ন কর্মকাণ্ডে নিরপেক্ষ ও ইতিবাচক ভূমিকা পালন করতে বদ্ধপরিকর। গাজীপুরের সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠায় আমাদের এই পরিষদ ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।"
এদিকে দীর্ঘ প্রতীক্ষিত এই নির্বাচন সম্পন্ন হওয়ার পর সংগঠনের সাধারণ সদস্যদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। স্থানীয় সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা আশা প্রকাশ করেছেন যে, নতুন এই শক্তিশালী নেতৃত্ব আগামী দিনে গাজীপুরে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় বলিষ্ঠ ভূমিকা রাখবে।