বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী তার ব্যক্তিগত জীবন ও সম্পর্কের বিষয়ে সব ধোঁয়াশা দূর করেছেন। গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন, বর্তমানে কোনো প্রেমের সম্পর্কে তিনি নেই এবং সঠিক মানুষের দেখা পেলেই তবে বিয়ের পিঁড়িতে বসবেন।

অভিনেতা ইয়াশ রোহানের সঙ্গে তার প্রেমের যে গুঞ্জন প্রচলিত আছে, তা আবারও নাকচ করে দিয়েছেন তটিনী। তিনি বলেন, “তিনি আমার খুব ভালো বন্ধু। যদি সত্যিই প্রেম থাকত, তবে বিষয়টি আমি অনেক বেশি ব্যক্তিগত রাখতাম। এই গুঞ্জন নিয়ে আমি কথা বলার কোনো সুযোগই দিতাম না।”

বিয়ের বিষয়ে নিজের দর্শনের কথা জানিয়ে তটিনী বলেন, “বিয়ে করব যখন সঠিক মানুষ পাব। যে আমাকে, আমার প্রফেশনকে এবং আমার পরিবারকে যথাযথ সম্মান দেবে। শুধু ভালোবাসা নয়, দিনশেষে যে মানুষটি আমাকে ভালো রাখবে—আমি এমন একজনের অপেক্ষাতেই আছি।”

অভিনেত্রীর মতে, একটি সম্পর্কে অন্ধ ভালোবাসার চেয়ে পারস্পরিক সম্মান এবং মানসিক প্রশান্তি অনেক বেশি জরুরি। তটিনী বর্তমানে তার ক্যারিয়ারের ব্যস্ততম সময় পার করছেন। 

ঈদ উপলক্ষে মুক্তি পাওয়া নাটকগুলোতে তার অভিনয় দর্শকদের মাঝে দারুণ সাড়া ফেলেছে। সম্প্রতি খাইরুল বাশারের বিপরীতে ‘সুতরাং’ নাটকেও তার অভিনয় প্রশংসিত হচ্ছে।