রাজধানীর মোহাম্মদপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে কুখ্যাত ‘পাটালি গ্রুপের’ সেকেন্ড ইন কমান্ড শামীম পাটালিসহ মোট আটজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র্যাব-২। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে বিদেশি অস্ত্র ও তাজা গুলি উদ্ধার করা হয়েছে।
র্যাব জানায়, সংঘবদ্ধ ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত এই চক্রটিকে ধরতে দীর্ঘ সময় ধরে গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছিল। তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুরে পরিচালিত এই অভিযানে তাদের আটক করা হয়।
এই বিষয়ে বিস্তারিত জানাতে আজ (২৮ জুন) দুপুর ২টায় রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। ব্রিফিং করবেন র্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান। সেখানে গ্রেপ্তারকৃতদের পরিচয়, তাদের বিরুদ্ধে থাকা মামলা এবং উদ্ধার হওয়া অস্ত্রের বিস্তারিত তথ্য তুলে ধরা হবে।