সরকারি কোনো অনুষ্ঠানে প্রস্তুত করা ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রী ছবি ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে সরকার। রোববার (৫ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক পরিপত্রের মাধ্যমে এই নির্দেশনা প্রদান করা হয়।

ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা: সরকারি অনুষ্ঠানের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি (থ্রিডি বা অন্য কোনো আঙ্গিকে) ব্যবহার করা যাবে না। বিষয়বস্তুকে প্রাধান্য: প্রচারসামগ্রী তৈরির ক্ষেত্রে অনুষ্ঠানের মূল উদ্দেশ্য, বার্তা এবং বিষয়বস্তুকে সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে। সৃজনশীল উপস্থাপনা: ব্যানার ও বিলবোর্ডের নকশা এমনভাবে তৈরি করতে হবে যাতে সংশ্লিষ্ট অনুষ্ঠানের বার্তা ও তথ্য অত্যন্ত স্পষ্টভাবে সাধারণ মানুষের কাছে ফুটে ওঠে।

মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পরিপত্রটি জারির পর থেকেই এটি অনতিবিলম্বে কার্যকর হবে। সরকারি অনুষ্ঠানগুলোতে ব্যক্তিকেন্দ্রিক প্রচারণার চেয়ে অনুষ্ঠানের উদ্দেশ্য ও বিষয়বস্তুকে বেশি গুরুত্ব দেওয়ার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।