ঢাকাবাসীর জন্য স্বস্তির খবর হলো, আজ সোমবার (৬ জুলাই) ঢাকার বাতাসের মান ‘মাঝারি বা সহনীয়’ পর্যায়ে রয়েছে। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউ এয়ারের তথ্য অনুযায়ী, সকাল ৮টা ৫০ মিনিটে ঢাকার স্কোর ছিল ৬৮।
বাতাসের এই মান জনস্বাস্থ্যের জন্য বর্তমানে সহনীয় হিসেবে বিবেচিত হচ্ছে।
বিশ্বের বায়ুদূষণের তালিকায় আজ শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর, যাদের স্কোর ১৬৮। দূষণের দিক থেকে ঢাকা বর্তমানে ৩০তম অবস্থানে রয়েছে। আইকিউ এয়ায়ের সূচক অনুযায়ী, স্কোর ৫১ থেকে ১০০-এর মধ্যে থাকলে বাতাসের মান মাঝারি বা সহনীয় হিসেবে ধরা হয়।