"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকার ধামরাইয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা, র্যালি ও ঋণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৬ জুলাই) সকালে ধামরাই উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা পল্লী উন্নয়ন অফিস, ধামরাই-এর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় উপজেলা চত্বরে একটি র্যালি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ঢাকা-২০ আসনের সাংসদ সদস্য মো. তমিজ উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলম মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক মো. শাহনূর ইসলাম।
পরে অনুষ্ঠানে বিভিন্ন প্রকল্পের আওতায় নির্বাচিত উপকারভোগীদের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।