মোঃ পাপেল মিয়া, নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবগঠিত গাজীপুর-৬ আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী প্রভাষক বসির উদ্দিনকে সমর্থন জানিয়ে গাজীপুর প্রাইভেট স্কুল এসোসিয়েশনের উদ্যোগে শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) সকাল ১১টায় প্রভাষক বসির উদ্দিনের বাসভবনের আঙ্গিনায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন গাজীপুর প্রাইভেট স্কুল এসোসিয়েশনের টঙ্গী পশ্চিম থানার সভাপতি, আল-হেলাল স্কুলের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মুহাম্মদ হেদায়েত উল্লাহ। সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক ও ভাদাম হাজী দেওয়ান আলী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা-প্রধান শিক্ষক মো. সাইদুল ইসলাম জনি।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গাজীপুর-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা, গাজীপুর জেলা ও মহানগর যুবদলের সাবেক সভাপতি এবং বর্তমান টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বসির উদ্দিন। তিনি বলেন, “শিক্ষকরাই জাতির বিবেক। শিক্ষার উন্নয়ন ছাড়া একটি দেশ এগোতে পারে না। জনগণের প্রতিনিধি হওয়ার সুযোগ পেলে আমি শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেব।” তিনি বলেন, আমি এমপি হই বা না হই “শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে নিতে এবং শিক্ষকদের ন্যায্য মর্যাদা প্রতিষ্ঠায় আমি আপনাদের পাশে থেকে কাজ করব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গাজীপুর প্রাইভেট স্কুল এসোসিয়েশনের টঙ্গী পশ্চিম থানার সাধারণ সম্পাদক ও নীড এডুকেয়ারের প্রতিষ্ঠাতা-অধ্যক্ষ মুজিবুর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক রেদোয়ান রহমান প্রত্যয় বেপারী, টঙ্গী পশ্চিম থানা যুবদলের সদস্য সচিব মো. সেলিম কাজল, ৫৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মো. শামীম বেপারীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মতবিনিময় সভায় গাজীপুর প্রাইভেট স্কুল এসোসিয়েশনের টঙ্গী পশ্চিম থানার অঙ্গভুক্ত সব শিক্ষক-শিক্ষিকারা অংশ নেন।গাজীপুরে প্রভাষক বসির উদ্দিনের সঙ্গে প্রাইভেট স্কুল শিক্ষকদের মতবিনিময়
নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবগঠিত গাজীপুর-৬ আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী প্রভাষক বসির উদ্দিনকে সমর্থন জানিয়ে গাজীপুর প্রাইভেট স্কুল এসোসিয়েশনের উদ্যোগে শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) সকাল ১১টায় প্রভাষক বসির উদ্দিনের বাসভবনের আঙ্গিনায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন গাজীপুর প্রাইভেট স্কুল এসোসিয়েশনের টঙ্গী পশ্চিম থানার সভাপতি, আল-হেলাল স্কুলের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মুহাম্মদ হেদায়েত উল্লাহ। সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক ও ভাদাম হাজী দেওয়ান আলী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা-প্রধান শিক্ষক মো. সাইদুল ইসলাম জনি।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গাজীপুর-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা, গাজীপুর জেলা ও মহানগর যুবদলের সাবেক সভাপতি এবং বর্তমান টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বসির উদ্দিন। তিনি বলেন, “শিক্ষকরাই জাতির বিবেক। শিক্ষার উন্নয়ন ছাড়া একটি দেশ এগোতে পারে না। জনগণের প্রতিনিধি হওয়ার সুযোগ পেলে আমি শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেব।” তিনি বলেন, আমি এমপি হই বা না হই “শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে নিতে এবং শিক্ষকদের ন্যায্য মর্যাদা প্রতিষ্ঠায় আমি আপনাদের পাশে থেকে কাজ করব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গাজীপুর প্রাইভেট স্কুল এসোসিয়েশনের টঙ্গী পশ্চিম থানার সাধারণ সম্পাদক ও নীড এডুকেয়ারের প্রতিষ্ঠাতা-অধ্যক্ষ মুজিবুর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক রেদোয়ান রহমান প্রত্যয় বেপারী, টঙ্গী পশ্চিম থানা যুবদলের সদস্য সচিব মো. সেলিম কাজল, ৫৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মো. শামীম বেপারীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মতবিনিময় সভায় গাজীপুর প্রাইভেট স্কুল এসোসিয়েশনের টঙ্গী পশ্চিম থানার অঙ্গভুক্ত সব শিক্ষক-শিক্ষিকারা অংশ নেন।