সাজেকে সড়ক দুর্ঘটনা: ৯ জন নিহত

রাঙ্গামাটি জেলা প্রতিনিধ: রাঙ্গামাটির সাজেকের উদয়পুর সীমান্ত সড়কের ৯০ ডিগ্রী এলাকায় শ্রমিকবাহী ড্রামট্রাক পাহাড়ের খাদে পড়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে।

বুধবার (২৪ এপ্রিল) বিকাল ৫টা ৪০মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার।

তিনি জানান, আনুমানিক বিকাল ৫টা ৪০মিনিটের দিকে সাজেকের উদয়পুর সীমান্ত সড়কের কাজ শেষে খাগড়াছড়ি দিকে ফেরার পথে ১৪জন শ্রমিক ও চালক নিয়ে একটি ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ৬ শ্রমিক ঘটনাস্থলে মারা গেছেন। পরে আরও ৩ জন শ্রমিক হাসপাতালে নেওয়ার পর মারা যায়।

তিনি আরও জানান, আহত ও নিহতদের উদ্ধার করে খাগড়াছড়ি হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button